আজ ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলচেষ্টার অভিযোগ নির্মাণকাজ বন্ধ করল পুলিশ শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি জুলাই চেতনা ধারণে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ প্রবীণ কল্যাণ সংস্থার শোকসভা ও দোয়া উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ সাতক্ষীরায় আওয়ামীলীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবককে গণধোলাই আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা

জুলাই চেতনা ধারণে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

“জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মো. সোলাইমান কবির এবং সঞ্চালনা করেন মো. আশেক এলাহী মুন্না। প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ড. মনিরুজ্জামান মনির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, শহীদুজ্জামান শহীদ, কাশেম মোড়ল, আজিজুল হক, গাজী শাহ আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান মনির বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই জুলাই চেতনার অন্যতম শিক্ষা।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

জুলাই চেতনা ধারণে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

আপডেট সময়: ০৯:২১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬