আজ ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগরে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের শেষ সাধারণ সভা অনুষ্ঠিত তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি, নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী পালিত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল পুনরায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মাসুদুল আলম দোহা সাতক্ষীরা মিলগেট বাজার উন্নয়ন কমিটির নির্বাচন সম্পন্ন আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন তালায় রাতের আঁধারে পাট কেটে ২ লাখ টাকার ক্ষতির অভিযোগ

প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী পালিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা শিশুরোগ বিশেষজ্ঞ প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে সাতক্ষীরার রসুলপুরস্থ আঞ্চলিক কার্যালয়ের অফিসিয়াল ট্রেনিং সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয় অধ্যাপক ডা. এম আর খান সাতক্ষীরাসহ সমগ্র দেশের গর্ব। তিনি আজীবন শিশুস্বাস্থ্য ও শিশু কল্যাণে নিবেদিত থেকে কাজ করেছেন। তাঁর অবদান দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। সাতক্ষীরা শিশু হাসপাতালকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার রেজা করিম এবং ট্রেজারার ওবায়দুল কবির খান।

এছাড়া বক্তব্য দেন একরামুল কবির খান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু এবং ডা. সুশান্ত ঘোষসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে অতিথিরা শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন চত্বরে বৃক্ষরোপণ করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. আশিকুর রহমান এবং থযমাস সাপোর্ট সার্ভিসেস সেন্টারের শিক্ষক জাহানারা খাতুন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্যামনগরে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী পালিত

আপডেট সময়: ০৫:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬