আজ ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগরে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের শেষ সাধারণ সভা অনুষ্ঠিত তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি, নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী পালিত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল পুনরায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মাসুদুল আলম দোহা সাতক্ষীরা মিলগেট বাজার উন্নয়ন কমিটির নির্বাচন সম্পন্ন আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন তালায় রাতের আঁধারে পাট কেটে ২ লাখ টাকার ক্ষতির অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন   

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় সাতক্ষীরা শহরের মা-ওয়া চাইনিজ রেস্টুরেন্টের (২য় তলা) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা’র সভাপতিত্বে এবং সহ-সভাপতি আবু রায়হান রিপনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সাইবার কার্যক্রম রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচার, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় অতিথিবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্যামনগরে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন   

আপডেট সময়: ০২:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬