আজ ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জামায়াত নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চলে যাওয়ার অভিযোগ আলিপুর থানা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জুলাই সনদ,গণভোট ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ আশাশুনিতে হামলা-ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ জুলাই সনদ,গণভোট ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় অনলাইন সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সাথে সমন্বয় সভা 

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সরকারি সম্পদ ও সেবা প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক অ্যাডভোকেসি ও তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এই কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের বাকাল ১ নং কলোনিতে ”আরএপি’ বাস্তবায়নের ত্রৈমাসিক হালনাগাদ ও অ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়। ‘জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন: সরকারি সম্পদ, সেবা ও নীতি নির্ধারণে অভিগম্যতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী ফাতেম খাতুন।

বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে খুলনা ও সাতক্ষীরাসহ পুরো উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে। এসব জলবায়ু অভিবাসী ও দুর্যোগের ঝুঁকিতে থাকা প্রান্তিক মানুষের জন্য সরকারি খাসজমি বণ্টন, প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তাঁদের প্রত্যক্ষ অংশীদারত্ব ও অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান সঠিকভাবে বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসইভাবে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

সভায় সমাজসেবা অফিসের প্রতিনিধি ফাতেমা তুজ জোহরা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক আসাদুজ্জামান সরদার ও মোস্তাফিজুর রহমান রিপন বক্তব্য রাখেন।

অ্যাডভোকেসি সভায় জলবায়ু ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার নানা সংকট, বিশুদ্ধ খাবার পানির অভাব ও নাগরিক সুবিধার দাবির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় সিএমআরজি সদস্য, উন্নয়নকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জামায়াত নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা

আপডেট সময়: ০৫:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬