গ্রেপ্তার অন্য তিন সহযোগী হলেন—ঢাকার শ্যামপুর থানার জুরাইন এলাকার আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), কুমিল্লার মনোহরগঞ্জের অধিবাসী ও ঢাকার মতিঝিল এলাকার বাসিন্দা মো. শামিম (২৮) এবং নোয়াখালীর সোনাইমুড়ীর বাসিন্দা ও যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকার মো. সাফায়েত হোসেন (২৮)।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর গ্রামের মৃত মো. মুসার ছেলে। তিনি বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’ বাহিনীর অন্যতম প্রধান অস্ত্রধারী ও শুটার।
২০২৫ সালের মার্চে বাকলিয়ার আলোচিত জোড়া খুন এবং মে মাসে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ অন্তত ১৫টি মামলার আসামি ইমন। পুলিশের কাছে থাকা তথ্য মতে, তাঁর বাহিনীতে অন্তত ৫০ জন শুটার সক্রিয় রয়েছে এবং তিনি নিজে ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র পরিচালনায় দক্ষ।ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি, হুমকি এবং সশস্ত্র হামলা পরিচালনার অভিযোগ রয়েছে। সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ বর্তমানে কারাগারে থাকায় ইমন ও তাঁর অন্য এক সহযোগী মোহাম্মদ রায়হান চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিলেন।
আঃজলিল,স্টাফ রিপোর্টার 

















