আজ ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভোমরার হালিম মাস্টারের বিরুদ্ধে মাদক সাম্রাজ্য গড়ার অভিযোগ আশাশুনিতে জলবায়ু সহনশীল উপকূল গড়তে লিডার্সের  উন্নয়ন প্রশিক্ষণ  আশাশুনিতে জমি নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে নারীদের মারপিট  অনিয়ম-দুর্নীতির গ্যাড়াকলে বিপর্যস্ত নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত প্রচারের’ অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস কালিগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমি দখলচেষ্টাও হামলা রোকনুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? এক মাসের মধ্যে শাখরা-কোমরপুর সেতুর সংস্কারকাজ শুরুর ঘোষণা দিলেন আব্দুর রউফ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে নানা অভিযোগ সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ: পবিত্র মাহে রমজান উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখার উদ্যোগে অসহায় ও রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সাতক্ষীরা শহরের অবস্থিত স্ট্যান্ডার্ড ব্যাংক ভবনে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ডাঃ আবুল কালাম বাবলা এবং এনসিপি নেতা কামরুজ্জামান বুলু, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন। ইফতার বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক তুষার কান্তি সানা,বুলবুল আহমেদ,আলতাফ হোসেন,আব্দুল আহাদ,মেহেদি হাসান, লাভলি দাস, সেকেন্দার খাঁ প্রমুখ। তারা জানান, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে সমাজের অসহায় ও পথচারী রোজাদার মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অতিথিরা বলেন, রমজান মাসে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ইফতার পেয়ে অনেক রোজাদার মানুষ ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভোমরার হালিম মাস্টারের বিরুদ্ধে মাদক সাম্রাজ্য গড়ার অভিযোগ

স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

আপডেট সময়: ১২:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬