আজ ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ ডা. আনিছুর রহমান মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত  দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন ডা: আ: রাজ্জাক ​হযরত আবুবকর সিদ্দীক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের পবিত্র ছবক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় স্ত্রী-সন্তানের কাছ থেকে বন্ডে স্বাক্ষর করিয়ে আন,ভবলীলা শেষ করে দিব ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি নিষ্পত্তির নির্দেশ

গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৪৪৫ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ: গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) সাতক্ষীরা সদরের ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রুবেল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সংগঠক মোঃ আলফাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুনীর চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলা কমিটির সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী এবং সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের নেতা মামুনুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, গণ আন্দোলন জোটের আহ্বায়ক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সভাপতি কবি সৌহার্দ সিরাজ, জেলা বিএনপির প্রতিনিধি সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীন, জেলা উলামা দলের সভাপতি হাফেজ সাইফুল্লাহ আল কাফী, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন, জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোসলেম, সহসভাপতি রওনক বাশার, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালসহ গণসংহতি আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমানুষের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার অনুষ্ঠিত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার

গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট সময়: ০৫:৫১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬