আজ ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সদর  হাসপাতালের ভিতর গৃহবধুকে ধর্ষন, আউট সোসিং কর্মী গ্রেপ্তার বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের আয়োজনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে ২জন আটক তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
শিবপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা

একটি দল ভীত হয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে: আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৬:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গা বাজারে শিবপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ পথসভা হয়। শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে। এই জোয়ার দেখে একটি দল ভীত হয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা ধৈর্য ধারণ করছি। ইনশাআল্লাহ বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সাতক্ষীরাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন। পথসভাস্থল ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিবপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

শিবপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা

একটি দল ভীত হয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে: আব্দুর রউফ

আপডেট সময়: ০৬:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬