আজ ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দলীয় প্রভাব খাটিয়ে কালিগঞ্জে কৃষক তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন সরকারি অফিসেই ‘ব্যক্তিগত বাসা’! বাড়ি ভাড়াও তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারেক রহমানের কাছে অভিযোগ: কালিগঞ্জে রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের কনস্টেবল গ্রেপ্তার সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন শ্যামনগরে সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ 

আশাশুনিতে যুবকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া বাজার সংলগ্ন এলাকায় ইসমাইল হোসেন নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ইসমাইল হোসেন অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন রাকিব হোসেন ও মনজুরুল ইসলাম। পথে হেলমেট না থাকায় তাদের মোটরসাইকেল থামানো হয়—এমন দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, এ সময় তিনজনকে মারধর করা হয় এবং ইসমাইল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মৃত ঘোষণা করা হয় বলে এলাকাবাসীর ভাষ্য। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইসমাইল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা কাকবসিয়া বাজার এলাকায় সড়কে ব্যারিকেড দেয় এবং টায়ার ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করে। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি তোলে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে, সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের জন্য চেষ্টা চলছে। ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. মো. শহিদুল আলম এবং ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।০১৬০১-৩৩৬৩১২

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দলীয় প্রভাব খাটিয়ে কালিগঞ্জে কৃষক তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ

আশাশুনিতে যুবকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

আপডেট সময়: ০৪:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬