আজ ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
GAROP-এর স্টিয়ারিং গ্রুপ নির্বাচনে প্রার্থী বাংলাদেশের প্রবীণ মানবাধিকারকর্মী আশেক-ই-এলাহী যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত
ঘোনায় নির্বাচনী পথসভা

সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে: আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৬:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ঘোনা বাজারে ঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে এই সভার আয়োজন করা হয়। ঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আসন্ন নির্বাচনে প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। তিনি বলেন, “সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে। ইনশাআল্লাহ এবারের নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।” পথসভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুস সেলিম, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, ঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফসার আলী প্রমুখ। নির্বাচনী পথসভায় ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয় ঘোনা বাজার। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

GAROP-এর স্টিয়ারিং গ্রুপ নির্বাচনে প্রার্থী বাংলাদেশের প্রবীণ মানবাধিকারকর্মী আশেক-ই-এলাহী

ঘোনায় নির্বাচনী পথসভা

সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে: আব্দুর রউফ

আপডেট সময়: ০৬:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬