আজ ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে

শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০১:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮১ বার পড়া হয়েছে

সুখী ও সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় রবিবার (১ ফেব্রুয়ারি) শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে। প্রধান অতিথি শিক্ষার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “সুস্থ থাকতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আজকের এই কোমলমতি শিক্ষার্থীর মধ্যেই লুকিয়ে আছে দেশের আগামীর ভবিষ্যৎ।” উপস্থিত ছিলেন শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাবেক প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শামীম আক্তার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি

শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময়: ০১:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬