আজ ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দলীয় প্রভাব খাটিয়ে কালিগঞ্জে কৃষক তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন সরকারি অফিসেই ‘ব্যক্তিগত বাসা’! বাড়ি ভাড়াও তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারেক রহমানের কাছে অভিযোগ: কালিগঞ্জে রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের কনস্টেবল গ্রেপ্তার সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন শ্যামনগরে সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ 

ঝাউডাঙ্গায় জামায়াতে ইসলামী’র মহিলা সমাবেশ অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ঝাউডাঙ্গা বলফিল্ড মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যেখানে থাকবে না খোদার দারিদ্র, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বা ভূমি দূস্যতা। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মা-বোনরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। সমাবেশের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার আমির প্রফেসর মো. ইকবাল হোসেন। সমাবেশটি পরিচালনা করেন শাখার সেক্রেটারি মাওলানা মো: নুরুল বাসার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দলীয় প্রভাব খাটিয়ে কালিগঞ্জে কৃষক তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ

ঝাউডাঙ্গায় জামায়াতে ইসলামী’র মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬