আজ ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বঙ্গভবনে শপথ গ্রহণ, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনদের উপস্থিতি

মির্জা ফখরুলের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ

রাষ্ট্রপতি শপথ পাঠ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

শপথ অনুষ্ঠান শুরুর আগে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি প্রবেশের সময় উচ্চস্বরে আগমন বার্তা দেওয়া হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা জাতীয় সংগীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে সম্মান জানান।

এরপর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি অনুষ্ঠান পরিচালনার জন্য রাষ্ট্রপতির অনুমতি চান। পরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথসংক্রান্ত দুটি কাগজে স্বাক্ষর করেন। এর একটি মন্ত্রিপরিষদ বিভাগ সংরক্ষণ করবে এবং অন্যটি রাষ্ট্রপতির ব্যক্তিগত সংগ্রহে থাকবে। স্বাক্ষর শেষে শপথগ্রহণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ হয়। পরে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন পর্বে অংশ নেওয়ার আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে শুক্রবার সন্ধ্যার আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছান। বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে আমন্ত্রণপত্র ও পরিচয় যাচাই করে অতিথিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

পরবর্তী সময়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বঙ্গভবনে শপথ গ্রহণ, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনদের উপস্থিতি

মির্জা ফখরুলের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ

আপডেট সময়: ০২:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬