আজ ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প সাতক্ষীরার উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে: কুলিয়ায় জনসভায় আব্দুর রউফ সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে: আব্দুর রউফ সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির নতুন কমিটি গঠন সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে চৌদ্দ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইয়ং টাইগার্স অ-১৪: সাতক্ষীরা জেলা দল সেমিফাইনালে সাতক্ষীরার দুটিসহ ১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ‘ভুয়া’ চিঠি : সতর্ক করল মন্ত্রণালয় লিখিত ও ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আশাশুনিতে উপকরণ বিতরণ, শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন ও নারী সমাবেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি, সাতক্ষীরা: আশাশুনি উপজেলায় দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন এবং নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে ও প্রতাপনগরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএসপি (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠানে তিনটি এনজিও সংস্থা বিভিন্ন উপকরণ এবং কম্বল বিতরণ করে। জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী অসহায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি অফিসার্স ক্লাবের সামনে শিশুদের বিনোদনের জন্য “কচি কাঁচার মেলা” নামে বিনোদন কেন্দ্র উদ্বোধন করেন। শিশুদের জন্য বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা, স্লিপার ও দোলনার আয়োজন করা হয়। জেলা প্রশাসক লাল ফিতা কেটে উদ্বোধনী ফলক উন্মোচন করেন। অপরদিকে উপজেলার প্রতাপনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার সচেতনতা এবং নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প

আশাশুনিতে উপকরণ বিতরণ, শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন ও নারী সমাবেশ

আপডেট সময়: ০৫:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬