আজ ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

সাতক্ষীরায় চাঁদাবাজির কারণে পুলিশ পাহারায় উন্নয়ন কাজ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চাঁদাবাজি ও হুমকির কারণে ব্যহত হচ্ছে। ঠিকাদাররা জানান, জেলার বিভিন্ন স্থানে কাজ করতে গেলে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি তাদের নীরব চাঁদা দাবী করছে। টাকা না দেওয়ার প্রতিবাদে কাজ খুঁড়ে দেওয়া এবং হুমকিসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

সদর উপজেলার বদ্ধিপুর কলনীতে সড়ক নির্মাণে নিয়োজিত মেসার্স ছয়ানী এন্টারপ্রাইজের মালিক জাহিদ হাসানকে একই ধরনের হুমকির সম্মুখীন হতে হয়। পুলিশের সহযোগিতায় ঠিকাদারী প্রতিষ্ঠান বুধবার সকালে পুরাতন সাতক্ষীরা সওজ থেকে গোবিন্দপুর বাজার ভায়া জেয়ালা সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন করতে বাধ্য হয়। এই কাজের প্রাক্কলিত ব্যয় এক কোটি ১২ লক্ষ ৮০ হাজার ৬৯৩ টাকা।

ঠিকাদার জাহিদ হাসান বলেন, “আমরা সরকারের উন্নয়ন কাজের অংশীদার। আমাদের কাজে বাধা দেওয়া মানে দেশের উন্নয়নে বাধা দেওয়া। এখন বিভিন্ন স্থানে কাজ করতে গেলে নীরব চাঁদাবাজির সম্মুখীন হতে হচ্ছে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, উপজেলা প্রশাসনের সহায়তায় পুলিশের উপস্থিতিতে কাজটি সম্পন্ন হয়েছে। উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী বলেন, “স্থানীয় কিছু বখাটে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে, টাকা না দিলে রাস্তা খুঁড়ে দেয় এবং হুমকি দেয়। তাই পুলিশ পাহারায় কাজ শেষ করতে হয়েছে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

সাতক্ষীরায় চাঁদাবাজির কারণে পুলিশ পাহারায় উন্নয়ন কাজ

আপডেট সময়: ০৩:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫