আজ ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরায় বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে শহরের মাওয়া চাইনিজ রেস্তোরা সংলগ্ন বিএনপি কার্যালয়ে সভার আয়োজন করা হয়। সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের সরকার এবং দেশের উন্নয়নের সরকার। দেশের শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য জনগণ দলের পাশে রয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা কর্মপরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ এবং মানুষকে সচেতন করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস আই আশা, এডভোকেট মেহেদী হাসান, হাসানুর রহমান, কামরুল ইসলাম, আশরাফ হোসেন, আরিফ ইকবাল প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্যসচিব মাসুম রানা সবুজ। সভায় পৌর, সদর ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

সাতক্ষীরায় বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা

আপডেট সময়: ১২:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫