আজ ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার তৃতীয় দিনে জেলা শিক্ষা অফিসারের বিস্তৃত পরিদর্শন

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০২:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৯০৭ বার পড়া হয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) এর তৃতীয় দিনে সাতক্ষীরার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন।

বুধবার তিনি আশাশুনি উপজেলার বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিষকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালিগঞ্জ উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম.এম.পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি পরীক্ষা গ্রহণের সার্বিক পরিবেশ, উপস্থিতি, প্রশ্নপত্র বিতরণ এবং শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন। পরীক্ষাকেন্দ্রগুলোতে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি দিকনির্দেশনাও প্রদান করেন।

এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন শিক্ষকবৃন্দ ও উপস্থিত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা জেলায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার তৃতীয় দিনে জেলা শিক্ষা অফিসারের বিস্তৃত পরিদর্শন

আপডেট সময়: ০২:২১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫