আজ ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

সাতক্ষীরা মুক্ত দিবস পালিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গৌরবোজ্জ্বল সাতক্ষীরা মুক্ত দিবস। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর সাতক্ষীরা জেলা হানাদারমুক্ত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিট গ্রহণ করে বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের আত্মার শান্তি কামনায় নিরবতা পালন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে অংশ নেন জেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা। শোভাযাত্রা শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, মিজানুর রহমান, কাজী রিয়াজ, অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, জিল্লুর করিম, মইনুল ইসলাম মইন, সন্তোষ কুমার দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্লা। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচতে চান। সরকারের বরাদ্দ থাকা সত্ত্বেও সরকারি হাসপাতালে তারা যথাযথ চিকিৎসা ও ওষুধ পান না—যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখতে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তারা অভিযোগ করেন, স্বাধীনতা আজও পুরোপুরি নিরাপদ নয়; মুক্তিযোদ্ধাদের ওপর হামলা ও মুক্তিযোদ্ধা সংসদে অগ্নিসংযোগের ঘটনাই তার প্রমাণ। বক্তাদের মতে, অতীতে রাষ্ট্রক্ষমতায় যারা এসেছে তারা দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা দেয়নি। তাই মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

সাতক্ষীরা মুক্ত দিবস পালিত

আপডেট সময়: ০১:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫