আজ ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

বিবিসি মিডিয়া অ্যাকশনের ৩ দিনের প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি শুরু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৪৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে তিনদিনব্যাপী ‘প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি—জনস্বার্থে বলি: নির্ভয়ে, নিরাপদে’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে শহরের মোজাফফর গার্ডেনে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সাংবাদিকতা, তথ্য যাচাই, জনস্বার্থমূলক প্রতিবেদন তৈরি এবং ডিজিটাল নিরাপত্তা- এই চারটি মূল বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে সেশন পরিচালনা করা হয়। উদ্বোধনী বক্তব্যে বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রধান প্রশিক্ষক ও অফিসার নূর সিদ্দিকী বলেন, “সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি হলো সত্য প্রকাশের সাহস। নিরাপদে তথ্য আদান-প্রদান ও সূত্র যাচাইয়ের চর্চা জোরদার হলে সংবাদ আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য হবে।”
অন্য প্রশিক্ষক এমডিও শাহরিয়ার কামাল হোসেন বলেন, “ডিজিটাল যুগে ভুল তথ্য ছড়ানো অত্যন্ত সহজ। তাই যাচাই-বাছাই করে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংবাদ পরিবেশন করাই শ্রেষ্ঠ সাংবাদিকতার পথ।”
বিবিসি মিডিয়ার প্রশিক্ষক সোহানা পারভীন বলেন, “সহানুভূতি, মানবিকতা ও ভুক্তভোগীর নিরাপত্তা—এই তিন নীতি সাংবাদিকতার ভাষা ও উপস্থাপনাকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।”
ব্লাস্টের সিনিয়র রিসার্চ অফিসার ফাহাদ বিন সিদ্দিক বলেন, “ডিজিটাল নিরাপত্তা ও আইনের ধারণা না থাকলে সাংবাদিকরা পেশাগত ঝুঁকিতে পড়তে পারেন। তাই তথ্যের পাশাপাশি আইন সম্পর্কে স্পষ্ট জ্ঞান প্রয়োজন।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, ডিজিটাল টুলস, প্রতিবেদন তৈরির নতুন কৌশল, ভাষার ব্যবহার, টোন ম্যানেজমেন্ট ও সংবেদনশীল বিষয় সামাল দেওয়ার বিষয়ে তারা নতুন অভিজ্ঞতা লাভ করেছেন।
অংশগ্রহণকারী তরুণ সাংবাদিক জাকির হোসেন বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য যাচাইয়ের টুলস শেখানো হয়েছে- এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা।”
সাংবাদিক আমিনা বিলকিস ময়না বলেন, “খবরের পেছনের সত্য খুঁজতে আরও পোক্ত ধারণা পেলাম। মাঠপর্যায়ে কাজ করতে এতে বড় সহায়তা হবে।”
সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, “সংবাদের ভাষা, টোন ও সংবেদনশীল বিষয় পরিচালনার বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা পেয়েছি। ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে পারবো।”
অংশগ্রহণকারী শেখ তানজির কচি জানান, “মেন্টরশিপ পদ্ধতি বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ দিয়েছে। শুধু লেকচার নয়, প্রশ্ন-উত্তরের মাধ্যমে শেখার সুযোগ ছিল সবচেয়ে কার্যকর।”
কর্মশালায় অংশ নেন- কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপী, শরীফুল্লাহ কায়সার সুমন, গোলাম সারোয়ার, আমিনা বিলকিস ময়না, রাজিব আহসান, তানজির কচি, মোশাররফ হোসেন, আকরামুল ইসলাম, বেলাল হোসেন, আসাদুজ্জামান মধু, জাকির হোসেন, মুজাহিদুল ইসলাম, রাহাত রাজা, কিশোর কুমার, ইব্রাহিম হোসেন, মৃত্যুঞ্জয় রায়, হোসেন আলী, মনিরুজ্জামান মিশুক, জাহাঙ্গীর হোসেন, আল মুত্তাদা হৃদয়, মেহেদী হাসানসহ আরও অনেকে। তিনদিনব্যাপী এ কর্মসূচি শেষ হবে আলোচনা পর্ব, গ্রুপ এক্সারসাইজ এবং অংশগ্রহণকারীদের ব্যক্তিগত প্রতিবেদন মূল্যায়নের মধ্য দিয়ে। নির্ভয়ে ও নিরাপদে জনস্বার্থে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে এই কর্মশালা নতুন মাত্রা যোগ করেছে বলে উপস্থিতরা মন্তব্য করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

বিবিসি মিডিয়া অ্যাকশনের ৩ দিনের প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি শুরু

আপডেট সময়: ১০:৪৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫