আজ ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী শ্যামনগরের চকবার-গাইনবাড়ী সড়ক ভেঙে গেছে, চরম দুর্ভোগে এলাকাবাসী সাতক্ষীরায় বৃদ্ধাকে ঘরে তালাবদ্ধ করে আগুন, প্রাণে বাঁচলেন গোলজান বিবি শার্শায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার। সাতক্ষীরার খেলাড়ডাঙ্গায় বেকারি শ্রমিক কোহিনূর হত্যা
মিটার ছাড়াই বিদ্যুৎ বিল ,বিপাকে গ্রাহক --প্রশ্নের মুখে সেবাব্যবস্থা

বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল !

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০১:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মিটার ও বিদ্যুৎ সংযোগ না থাকলেও গ্রাহকের নামে তৈরি হয়েছে ৬৯২ টাকার বিল।

ঘটনাটি  জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকার। বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। এমনকি যে মিটারের নামে বিলটি করা হয়েছে, সেটিও এখনো স্থাপন করা হয়নি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নতুন মিটার বসানোর জন্য বাসায় ওয়্যারিং বোর্ড তৈরি করা হয়েছে। কিন্তু মিটার স্থাপন বা বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই আগস্ট মাসের জন্য নতুন মিটারের নামে ৬৯২ টাকার বিল এসেছে।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, বিদ্যুৎ সংযোগই দেওয়া হয়নি, তাহলে ব্যবহারের বিল কীভাবে তৈরি হলো?
তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান প্রথমে বলেন, নিমাই সরকারের সঙ্গে কথা বলেই বিল করা হয়েছে। তবে মিটার বা সংযোগ না থাকলেও বিল করা যায় কি না জানতে চাইলে তিনি এটিকে ‘ভুল’ বলে স্বীকার করেন।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আবু সালেহ মো. নাঈমের দাবি, সফটওয়্যার পরিবর্তনের কারণে এমন সমস্যা হয়েছে। তবে মিটার ও সংযোগ না থাকা অবস্থায় কীভাবে বিল তৈরি হলো, সে বিষয়ে তিনি নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

অন্যদিকে, একই কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিনও বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তিনি বলেন, মিটার বা সংযোগ ছাড়া কীভাবে বিল এসেছে, তা তার জানা নেই।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল !

মিটার ছাড়াই বিদ্যুৎ বিল ,বিপাকে গ্রাহক --প্রশ্নের মুখে সেবাব্যবস্থা

বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল !

আপডেট সময়: ০১:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬