আজ ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর

বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে শতভাগে উন্নীত করার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি আশ্বাস দিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদেই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সরকারি কর্মচারীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকেরা কেন তা পান না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আশা করছি, এবার এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।” সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নির্বাচনের আগে এমপিওভুক্তির জন্য যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ঘুষের অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়াও দ্রুত চালু করা হবে। তিনি বলেন, “যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু করা হবে। আমাদের বিদ্যমান ব্যবস্থায় কোনো ত্রুটি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।” শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী উৎসব ভাতা শতভাগে উন্নীত করা হলে বেসরকারি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি

বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

আপডেট সময়: ০২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬