আজ ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল গভীর নলকূপের চাপে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে শঙ্কা তীব্র গরমে লোডশেডিং, শেষ ভরসা বাঁশবাগান ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আজ শুরু বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৮৫০২ শিক্ষার্থী শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বাধা, চাঁদাদাবি ও হুমকির অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে বাংলা নববর্ষ উদযাপিত সাতক্ষীরায় নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা
ধানের শীষের জয় ছিনিয়ে আনতে

সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মীরা

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৬:৪০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা বিএনপি

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যানের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা একে অপরের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করছেন।

শুক্রবার জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রার্থী আব্দুর রউফ চেয়ারম্যান সৌজন্য সাক্ষাৎ করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতির সাথে। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয় ছিনিয়ে আনতে মাঠপর্যায়ের সব নেতাকর্মীকে নিয়ে কৌশলগতভাবে কাজ চলছে। তারা বলেন, দলীয় ঐক্যই বিজয়ের মূল শক্তি, আর সেই শক্তিকে কেন্দ্র করে সাতক্ষীরা-২ আসনে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নির্বাচন পরিচালনা করা হবে।

নেতারা তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়ানো, ভোটারদের মাঝে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ধানের শীষের জয় ছিনিয়ে আনতে

সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময়: ০৬:৪০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫