আজ ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন সুন্দরবনে ফিরলো বাঘিনী, বন্যপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টান্ত জনদুর্ভোগ লাঘবে কোদাল হাতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে বাংলা নববর্ষ উদযাপিত

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৩:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৩৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নানান আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়। সকালে শিক্ষার্থীরা রঙিন ও ঐতিহ্যবাহী পোশাক পরে জেলা ও উপজেলা প্রশাসনের র‌্যালিতে অংশ নেয়। এছাড়া সকল প্রাথমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপনে উৎসবের পরিবেশ তৈরি হয়। বিদ্যালয়ে বৈশাখী আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে শিক্ষার্থীরা গান, নাচ ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাঙালি সংস্কৃতি তুলে ধরে। বিদ্যালয়সমূহে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ আর প্রাণচাঞ্চল্য। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের ঘুড়ি উৎসবে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে?

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে বাংলা নববর্ষ উদযাপিত

আপডেট সময়: ০৩:৪৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬