আজ ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: সাতক্ষীরায় সেরাদের জয়গান সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ‘যে রইদ দের, পানি কমাইয়া দিলে মাইনসে কিছু ধান আনতো পারলোনে’ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল গভীর নলকূপের চাপে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে শঙ্কা তীব্র গরমে লোডশেডিং, শেষ ভরসা বাঁশবাগান

একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ০৮:৪২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

একনেক সভায় ২২টি প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ১ হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা পাওয়া যাবে।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ অনুমোদিত প্রকল্পসমূহ

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—

  • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: কর্ণফুলী টানেল সংযোগ সড়কসহ ৩টি প্রকল্প

  • স্থানীয় সরকার মন্ত্রণালয়: জলাবদ্ধতা নিরসন, গ্রামীণ অবকাঠামো ও সড়ক উন্নয়নসহ ৫টি প্রকল্প

  • পানি সম্পদ মন্ত্রণালয়: নদী ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে ৪টি প্রকল্প

  • শিক্ষা ও স্বাস্থ্য খাত: বিশ্ববিদ্যালয় ও নার্সিং শিক্ষার সক্ষমতা বৃদ্ধির প্রকল্প

  • বিদ্যুৎ ও জ্বালানি: ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকীকরণ

  • কৃষি: বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন

  • ধর্ম মন্ত্রণালয়: দারুল আরকাম ইসলামী শিক্ষা প্রকল্প (২য় পর্যায়)

৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি প্রকল্প অবহিত

এছাড়া পরিকল্পনা উপদেষ্টার ক্ষমতাবলে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি প্রকল্প সম্পর্কেও একনেক সভায় অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষা অবকাঠামো উন্নয়ন, নদী তীর সংরক্ষণ, বন্যা ব্যবস্থাপনা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, অর্থনৈতিক শুমারি ২০২৩সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন

একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

আপডেট সময়: ০৮:৪২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫