স্টাফ রিপোটার: সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর লিখিত পরীক্ষার হাতের লেখার সঙ্গে ভাইভা বোর্ডের সামনে হাতের লেখার অমিল ধরা পড়ায় এক নারী প্রার্থীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রার্থীর নাম আসমা খাতুন। জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভাইভা পরীক্ষাকালে প্রার্থীর লিখিত পরীক্ষার ওয়েমার শিটে থাকা হাতের লেখার সঙ্গে ভাইভা বোর্ডের সামনে তার হাতের লেখার অমিল লক্ষ্য করা যায়। এর ফলে ভাইভা বোর্ড তার প্রার্থিতা বাতিল করে। পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হলে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে আসামিকে পুলিশি হেফাজতে নেয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সংবাদ শিরোনাম:
লিখিত ও ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:৫৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- ১৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়











