আজ ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

সাতক্ষীরায় দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের বিদায় সংবর্ধনা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

সুরাইয়া খাতুন: দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউয়ের যমুনা হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরার সম্মানিত মানুষদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে আমি বলতে পারি—সাতক্ষীরা জেলা আমার কাছে গৌরব ও সম্মানের। এখানকার মানুষ অত্যন্ত সুন্দর মনের অধিকারী।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, মহসিন আলী ও মো. আশিকুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুর্শিদা আকতার, শ্যামনগর উপজেলা কমিটির সভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জি, কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান, তালা উপজেলা কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহা, কলারোয়া উপজেলা কমিটির সেক্রেটারি মো. মুজিবুর রহমান, দেবহাটা উপজেলা কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিকসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মো. আনিছুর রহমান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

সাতক্ষীরায় দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের বিদায় সংবর্ধনা

আপডেট সময়: ০৯:৫৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫