আজ ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাজিমগঞ্জ বাজারে সরকারি জমিতে রাতারাতি ছাদ নির্মাণ, ক্ষোভ কদমতলা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা একটি দল ভীত হয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে: আব্দুর রউফ ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প সাতক্ষীরার উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে: কুলিয়ায় জনসভায় আব্দুর রউফ সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে: আব্দুর রউফ সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির নতুন কমিটি গঠন সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে চৌদ্দ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইয়ং টাইগার্স অ-১৪: সাতক্ষীরা জেলা দল সেমিফাইনালে

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৫:৩৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

দীর্ঘদিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরার আশাশুনিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। রোববার (১৪ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার ১১৭ নম্বর তালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুরুপদ বাছাড় ২০২৩ সালের ১১ জুলাই থেকে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ ও অভিযোগনামা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরে অভিযোগ তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্ত চলাকালে গুরুপদ বাছাড় তদন্তানুষ্ঠানে উপস্থিত হননি। এমনকি তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি এবং মোবাইল ফোনসহ কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে গুরুপদ বাছাড়ের বিরুদ্ধে আনীত ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ ও তদন্ত প্রতিবেদন পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
সব দিক বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪ (৩) (ঘ) অনুযায়ী গুরুপদ বাছাড়কে ২০২৩ সালের ১১ জুলাই থেকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নাজিমগঞ্জ বাজারে সরকারি জমিতে রাতারাতি ছাদ নির্মাণ, ক্ষোভ

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

আপডেট সময়: ০৫:৩৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫