সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের শাহিদা (৫৬) গত ২৩ আগস্ট ২০২৬, শনিবার বিকেল ৫টা থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাননি।নিখোঁজের সময় শাহিদার পরনে ছিল বেগুনি রঙের প্রিন্টের ম্যাক্সি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাঁর সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।
এ ঘটনায় শাহিদার পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-১৭০৬, তারিখ: ২৫ আগস্ট ২০২৬।
কোনো সহৃদয় ব্যক্তি শাহিদার সন্ধান পেয়ে থাকলে কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
নিজস্ব প্রতিবেদক 

























