আজ ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শার্শায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার। সাতক্ষীরার খেলাড়ডাঙ্গায় বেকারি শ্রমিক কোহিনূর হত্যা ৩৫০ রানে অপরাজিত হৃদয়, দক্ষিণ আফ্রিকায় অনন্য কীর্তি মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবকের কাণ্ড ২ হাজার টাকা না দেয়ায় নারীকে মারধর, জোর করে টাকা আদায়  শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০২ ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত বৈরী আবহাওয়ায়ও নেতা-কর্মীদের নিয়ে আব্দুর রউফের বিশাল র‍্যালি নবম পে-স্কেলে দ্বিগুণ বেতন, স্বস্তিতে সরকারি চাকরিজীবীরা; মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা বেসরকারি চাকরিজীবীদের ‎ডুমুরিয়া হাসপাতালে একদিনে ৬ ডেঙ্গু রোগী ভর্তি
প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন হৃদয়ের

৩৫০ রানে অপরাজিত হৃদয়, দক্ষিণ আফ্রিকায় অনন্য কীর্তি

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০২:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ছবি: ক্রিকেটারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে

দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছেন তাওহীদ হৃদয়। চার দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ৩৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই ব্যাটার।

হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম ইনিংসের ৫১২ রানের জবাবে বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতে প্রথম ইনিংসে ১৬৪ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে সফরকারী বাংলাদেশ।

এই ইনিংসের মাধ্যমে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন হৃদয়। একই সঙ্গে দেশের ক্রিকেটের প্রথম শ্রেণির ইতিহাসেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন তার দখলে।

বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করা তৃতীয় ব্যাটার তাওহীদ হৃদয়। এর আগে এই কীর্তি গড়েছিলেন রকিবুল হাসান ও তামিম ইকবাল।

২০০৭ সালে ফতুল্লায় বরিশাল ও সিলেট বিভাগের ম্যাচে অপরাজিত ৩১৩ রান করেছিলেন রকিবুল হাসান। এরপর ২০২০ সালে মিরপুরে ইস্ট জোন ও সেন্ট্রাল জোনের ম্যাচে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। এতদিন সেটিই ছিল বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ প্রথম শ্রেণির ইনিংস।

৩১৩ → রকিবুল হাসান
৩৩৪ → তামিম ইকবাল
৩৫০ → তাওহীদ হৃদয় 🏏*

তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানে অপরাজিত থেকে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন হৃদয়। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও এখন তিনি।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত তিনটি ট্রিপল সেঞ্চুরি এসেছে। রকিবুল হাসানের ৩১৩, তামিম ইকবালের ৩৩৪ এবং তাওহীদ হৃদয়ের ৩৫০—এই তিন ইনিংসের মধ্যে সর্বোচ্চটি এখন হৃদয়ের দখলে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শার্শায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার।

প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন হৃদয়ের

৩৫০ রানে অপরাজিত হৃদয়, দক্ষিণ আফ্রিকায় অনন্য কীর্তি

আপডেট সময়: ০২:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬