আজ ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পূর্ব শত্রুতা জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে আনুমানিক ১৩ লক্ষ টাকার ক্ষতি করার অভিযোগ শ্যামনগরে দুর্গাপূজার ডিউটি বন্টনে লাখ লাখ টাকা ঘুষ বানিজ্য: উপজেলা কর্মকর্তা তাহমিনা ও টিআই আলমগীর এর শাস্তি দাবি GAROP-এর স্টিয়ারিং গ্রুপ নির্বাচনে প্রার্থী বাংলাদেশের প্রবীণ মানবাধিকারকর্মী আশেক-ই-এলাহী যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা

তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে সংলাপ

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ১১:৪৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সেবা নিশ্চিতকরণের বিষয়ে উপজেলা প্রশাসন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এ সংলাপের আয়োজন করে। সংলাপে “ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিজ” প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ধারণা দেন সংস্থার উপদেষ্টা দিলিপ দাস। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি স্বরস্বতী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। সঞ্চালনা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার মনিশংকর হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা আলেয়া খাতুন, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান ও সেলিম হায়দার। বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি সংকট, বাল্যবিবাহের ঝুঁকি, ভাতা প্রদান প্রক্রিয়ার জটিলতা ও কাটছাঁটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব ভাতা সহজে, স্বচ্ছভাবে এবং যোগ্য উপকারভোগীদের নিকট পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পূর্ব শত্রুতা জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে আনুমানিক ১৩ লক্ষ টাকার ক্ষতি করার অভিযোগ

তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে সংলাপ

আপডেট সময়: ১১:৪৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫