আজ ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন সুন্দরবনে ফিরলো বাঘিনী, বন্যপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টান্ত জনদুর্ভোগ লাঘবে কোদাল হাতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার কালিগঞ্জে ৩৮ নম্বর মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত কালিগঞ্জে পুরাতন থানা ভবন ভাঙার সময় বিস্ফোরণ আহত – ২  তালায় নয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ পলাতক অভিযুক্ত দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান

মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

উপকূলীয় শ্যামনগরের মানুষের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই চিকিৎসার প্রধান ভরসা। এ হাসপাতালের জরুরি বিভাগে ২০০৮ সাল থেকে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত এস এম শাকির হোসেন। দীর্ঘদিনের কর্মজীবনে চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সন্তান এস এম শাকির হোসেন তৎকালীন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল (বর্তমান শেখ হাসিনা মেডিকেল কলেজ) থেকে ডিএমএফ সম্পন্ন করে সরকারি চাকরিতে যোগ দেন। বর্তমানে তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি তিনি জরুরি বিভাগের সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত কাজ করেন। মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে ও অসহায় রোগীদের চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় পরিচর্যাতেও তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন।

সহকর্মীদের মতে, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও রোগীদের প্রতি মানবিক আচরণের কারণে তিনি এলাকাবাসীর কাছে একজন নির্ভরযোগ্য স্বাস্থ্যকর্মী হিসেবে পরিচিত। হাসপাতালের সেবার পরিবেশ উন্নয়ন এবং অনিয়ম প্রতিরোধেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিষপানজনিত ১৩২ জন রোগী এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহযোগিতায় সাপে কাটা, কুকুরে কামড়ানো এবং বিষপানকারী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, এস এম শাকির হোসেন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর মানবিক উদ্যোগ হাসপাতালের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জি এম তরিকুল ইসলাম বলেন, রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি জরুরি বিভাগের সেবাকে আরও কার্যকর করেছে।

সংশ্লিষ্টদের মতে, আধুনিক যন্ত্রপাতি, অবকাঠামো ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করা গেলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা দিতে সক্ষম হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার

মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন

আপডেট সময়: ১১:৫২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬