আজ ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর

সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌখিক পরীক্ষা ২৮ জানুয়ারি ২০২৬ থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের অনলাইনে জমাকৃত আবেদনপত্রের ছবি, আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন/ পৌরসভার/ সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সনদ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তান, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদপত্র জমা দেওয়ার শর্ত রয়েছে। জেলা অফিসে জমা দেওয়ার সময় প্রার্থীদের মূল সনদপত্র প্রদর্শন করা বাধ্যতামূলক। মৌখিক পরীক্ষার সঠিক তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি

সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

আপডেট সময়: ০১:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬