আজ ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা পৌরসভার কুখরালী ফুটবল মাঠে ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসে। তাঁর দোয়ায় দেশের সুযোগ্য সন্তান তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব নাছিম ফারুক খান মিঠু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু এবং জেলা ওলামা দলের বিএনপির সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী। এছাড়া সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যা পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান আজাদী। অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও ৬নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

আপডেট সময়: ০৫:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬