আজ ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
ধানের শীষ প্রতীককে ঘিরে ভোটারদের আস্থা ফিরছে

সাতক্ষীরা ২ আসনে জনগণের আস্থার প্রতীক বিএনপির ধানের শীষ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৬৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে নির্বাচনী রাজনীতি ক্রমেই জমে উঠছে। গ্রাম থেকে শহর, হাটবাজার থেকে পাড়া-মহল্লা- সর্বত্রই ভোটের হিসাব-নিকাশ আর রাজনৈতিক আলোচনা চলছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ায় সুযোগ না থাকায় এই আসনে মূল প্রতিযোগিতা গড়ে উঠেছে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। তবে দিন যতই এগিয়ে আসছে বিএনপির ধানের শীষ প্রতীককে ঘিরে ভোটারদের আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।
সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তারা দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, মানুষের সঙ্গে যোগাযোগ এবং অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছেন। কর্মসংস্থানের অভাব, জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, সুপেয় পানির সংকট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দুর্বলতা— এসব বিষয় ভোটারদের আলোচনার কেন্দ্রে রয়েছে। এই প্রেক্ষাপটে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। গত ২৮ ডিসেম্বর তিনি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অর্নব দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীককে ঘিরে যে আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটার উপস্থিতি ও নির্বাচনকালীন পরিবেশই শেষ পর্যন্ত এই আসনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সাতক্ষীরা-২ আসনের ভোটের রাজনীতি জেলার রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

ধানের শীষ প্রতীককে ঘিরে ভোটারদের আস্থা ফিরছে

সাতক্ষীরা ২ আসনে জনগণের আস্থার প্রতীক বিএনপির ধানের শীষ

আপডেট সময়: ১২:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬