তালায় স্বেচ্ছাসেবী সংগঠন ছায়া বিথীর উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাসান প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, “রমজান মাস শুধু রোজা রাখার নয়, এটি সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা অর্জনের সময়।” ছায়া বিথীর সভাপতি সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ নাছির ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন বিবিআর নিউজ সম্পাদক ও প্রকাশক বি এম বাবলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম আনু, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক এম এ আব্দুল হাকিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষত দপ্তর সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, সদস্য ফয়সাল হোসেন, রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান, সাংবাদিক সেলিম হায়দার, এন টিভির জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
ইফতারের পূর্বে কোরআন তিলাওয়াত করেন সাংবাদিক মাওলানা মিজানুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতী এনামুল হক। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য, সহমর্মিতা এবং সামাজিক ঐক্য বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়।
ছায়া বিথীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের ন্যায় এ ধরনের ইফতার মাহফিল সাংবাদিক ও স্থানীয় সুধীজনদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়।
আব্দুর রশিদ 













