আজ ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। গত শনিবার ফ্লোরিডার পাম বিচে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তেলের বিনিময়ে চীন ভেনেজুয়েলাকে যে ঋণ দিয়েছিল, তা ফেরত পাবে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এই দাবি করেন। তবে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ভারত সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প বলেন, চীন চাইলে আসতে পারে ও তেলের বিষয়ে দুর্দান্ত একটি চুক্তি করতে পারে। আমরা চীনকে স্বাগত জানাই। আমরা এরই মধ্যে চুক্তি করেছি। ভারত আসছে ও তারা ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনতে যাচ্ছে। তাই আমরা সেই চুক্তির ধারণায় সম্মত হয়েছি। ২০১৯ সাল পর্যন্ত ভারত ছিল ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা। তবে তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর দেশটি থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় নয়াদিল্লি। সাম্প্রতিক বছরগুলোতে ভারত বড় ধরনের ছাড়ে পাওয়া রুশ তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে রাশিয়া এখন ভারতের অন্যতম বৃহৎ তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার মধ্যে ২৫ শতাংশ রুশ তেল কেনার জন্য। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শুক্রবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে টেলিফোনে কথা বলেন। উভয় নেতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত করার বিষয়ে সম্মত হন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানায়, দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য, কৃষি ও জনগণের পারস্পরিক যোগাযোগসহ সব ক্ষেত্রে ভারত-ভেনেজুয়েলা অংশীদারত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী করার ব্যাপারে একমত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানায়, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেন ও ‘গ্লোবাল সাউথের’ জন্য ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সূত্র: দ্য হিন্দু

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প

আপডেট সময়: ০৬:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬