আজ ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

আশাশুনিতে নির্মমভাবে নিহত ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় নির্মমভাবে নিহত যুবক ইসমাইল হোসেনের দাফন শুক্রবার (৩০ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। জুম্মার নামাজ শেষে জেলেখালী বানারাশিপুর জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুম ইসমাইল হোসেন আনুলিয়া ইউনিয়নের কাকবাশিয়া জেলেখালি বানারাশিপুর গ্রামের মহিরউদ্দীন সানার ছোট ছেলে। জানাজা নামাজে ইমামতি করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুরতাজা। জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, সাবেক ভাইস চেয়ারম্যান এড. শহীদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম মোস্তাফিজুর রহমান, সদস্য বিএম আলাউদ্দীন এবং মরহুমের বড় ভাই ওসমান গনি। জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, দাফনের সময় এলাকার মানুষ মৃত যুবকের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

আশাশুনিতে নির্মমভাবে নিহত ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন

আপডেট সময়: ০১:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬