আজ ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভেদাভেদ ভুলে ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে : আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৭:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বল্লী ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বল্লী ইউনিয়নবাসীর আয়োজনে বল্লী হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি দল বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাতক্ষীরার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবেন। জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুধাংশু শেখর সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি ইউছুফ আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বল্লী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মহিতুর ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পি, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বল্লী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, সাংবাদিক আখতারুজ্জামান, ঝাউডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য রবিউল ইসলামসহ অনেকে।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বল্লী হাইস্কুল মাঠ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভেদাভেদ ভুলে ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে : আব্দুর রউফ

আপডেট সময়: ০৭:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬