আজ ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাজিমগঞ্জ বাজারে সরকারি জমিতে রাতারাতি ছাদ নির্মাণ, ক্ষোভ কদমতলা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা একটি দল ভীত হয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে: আব্দুর রউফ ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প সাতক্ষীরার উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে: কুলিয়ায় জনসভায় আব্দুর রউফ সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে: আব্দুর রউফ সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির নতুন কমিটি গঠন সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে চৌদ্দ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইয়ং টাইগার্স অ-১৪: সাতক্ষীরা জেলা দল সেমিফাইনালে

তালায় নারী ভোটারদের সচেতনতা সমাবেশ

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০২:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তালায় নারী ভোটারদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে “দেশের চাবি আপনার হাতে” স্লোগানে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ্ আফরোজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. জুয়েল আরেফিন। এ সময় বক্তব্য দেন তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শংকর দাশ, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন সোনা, আলাউদ্দীন সরদার, মনিরুল ইসলাম, মশিয়ার রহমান, কামরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন কাজ করছে এবং ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি আরও জানান, এবারের ভোটে দুটি ব্যালট পেপার থাকবে- একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। গণভোট সম্পর্কিত বিভিন্ন প্রস্তাবনার বিষয়েও তিনি সংক্ষেপে ধারণা দেন এবং ভোটারদের সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সমাবেশে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নাজিমগঞ্জ বাজারে সরকারি জমিতে রাতারাতি ছাদ নির্মাণ, ক্ষোভ

তালায় নারী ভোটারদের সচেতনতা সমাবেশ

আপডেট সময়: ০২:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬