আজ ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান সাভারে ‌‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয় করল পুলিশের বিশেষ টিম সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী শ্যামনগরে তিন লক্ষ টাকা অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট গরুর ক্ষুরারোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান জীবন ও সময় যেভাবে বরকতময় হয় শ্যামনগরে পাইলস অপারেশনের সময় রোগীর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শহিদুলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প। ৩ শতাধিক রোগীর সেবা প্রদান সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪৫৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথমে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে গাজী নজরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী গাজী নজরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যক্ষ গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ এবং অধ্যক্ষ ফজলুল হক। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাহমুদুল ফিরোজ বাবুল, এবি পার্টির উপজেলা সভাপতি আবিদ হোসেন রকি, মুহাদ্দিস মোস্তফা কামাল, খেলাফত মজলিসের নেতৃবৃন্দসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। সমাবেশে বক্তারা দেশের দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের প্রসঙ্গ তুলে ধরে উপকূলীয় জনপদের উন্নয়নে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন। তারা আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম দলীয় ঘোষিত কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সামাজিক নিরাপত্তা জোরদার, ব্যবসাবান্ধব নীতি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক ও শিক্ষিত বেকারদের জন্য সুদবিহীন ঋণ, প্রবীণ ও শিশুদের চিকিৎসা সহায়তা এবং বিশেষায়িত হাসপাতাল নির্মাণের মতো প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। শেষে তিনি উপস্থিত সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করায় ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে গণসংযোগ জোরদারের আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান

শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময়: ০৬:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬