আজ ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যুক্তরাষ্ট্রের বিশাল অংশে আঘাত হানতে যাচ্ছে শীতকালীন ঝড়

তীব্র শীতল তাপমাত্রা নিয়ে একটি শীতকালীন ঝড় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানতে যাচ্ছে। এতে অন্তত ১৭ কোটি ৫০ লাখ মানুষ ভারী তুষারপাত, বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াত ব্যাঘাতের ঝুঁকিতে পড়তে পারেন। নিউইয়র্ক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। ‘উইন্টার স্টর্ম ফার্ন’ নামের এই ঝড়টি টেক্সাস ও গ্রেট প্লেইনস অঞ্চল থেকে শুরু করে মধ্য আটলান্টিক এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো পর্যন্ত বিস্তৃত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ঝড়টির দৈর্ঘ্য প্রায় ২ হাজার মাইল বা ৩ হাজার ২১৯ কিলোমিটার পর্যন্ত হতে পারে। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের অর্ধেকেরও বেশি। ঝড়টির তীব্রতা গতকাল বৃহস্পতিবার ও শুক্রবারে চূড়ান্ত রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে টেক্সাসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আবহাওয়াবিদরা জানান, মধ্য আটলান্টিক অঞ্চলে এক ফুটের বেশি তুষারপাত হতে পারে। ভার্জিনিয়া ও মেরিল্যান্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ আর্কটিক অঞ্চল থেকে আসা হিমেল বাতাস ওই এলাকায় প্রবেশ করবে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিষয়ক টেলিভিশন চ্যানেলগুলো ‘ধ্বংসাত্মক বরফপাত’ এবং প্রায় ১ হাজার ৫০০ মাইল বা ২ হাজার ৪১৪ কিলোমিটারজুড়ে বিস্তৃত একটি ‘স্নো জোন’-এর পূর্বাভাস দিচ্ছে। সেখানে রেকর্ড পরিমাণ তুষারপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্রের বিশাল অংশে আঘাত হানতে যাচ্ছে শীতকালীন ঝড়

আপডেট সময়: ০৬:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬