আজ ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

দেবহাটায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৪:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বারবার নির্বাচিত আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এবাদুল ইসলাম, জিয়া পরিষদের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম, আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, সখিপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ ইউনুস আলী সরদার ও মোঃ আব্দুর রশিদ, আরিফ, মহিলা জাতীয়তাবাদী দলের নেত্রী মোছাঃ বিউটি পারভীন, শ্রমিক দলের সহ-সভাপতি আনোয়ারা পারভীন, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ আরও অনেকে। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, মহিলা নেত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মোমিনূর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির নেতা আব্দুল হাবিব মন্টু এবং নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আহছানউল্লা ঢালী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল

দেবহাটায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময়: ০৪:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬