আজ ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

উদীচীসহ সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৮২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা: দীপু দাসকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যা, উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মঙ্গলবার সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ের মুক্তিযোদ্ধা সংসদের সামনে কর্মসূচির আয়োজন করে। উদীচী সাতক্ষীরা শাখার উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ সভার সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। দেশ ও গণতন্ত্রের ভাবমূর্তিকে নষ্ট করতে মুক্তচিন্তা, অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনাকে লক্ষ্য করে এমন হামলা চালানো হচ্ছে। দীপু দাস হত্যাকাণ্ড ও অন্যান্য ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি দাবি করা হয়।

মানববন্ধনে কালিগঞ্জ, শ্যামনগর ও যশোরেশ্বরী কালীমন্দিরসহ বিভিন্ন এলাকায় জোরপূর্বক জমি দখল, হামলা ও পরিকল্পিত মামলা সংক্রান্ত নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রুবেল গাইন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

উদীচীসহ সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময়: ০৪:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫