আজ ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‘৯০ দশকের ছাত্রদল’-এর দোয়া

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় পৌর অডিটোরিয়ামে ‘৯০ দশকের ছাত্রদল’-এর আয়োজনের এ অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম, সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাসুদ মোস্তফা সোহেল। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু, হাবিবুর রহমান হবি, অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি আজিজুর রহমান। শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‘৯০ দশকের ছাত্রদল’-এর দোয়া

আপডেট সময়: ০৩:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫