আজ ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

কালিগঞ্জে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আরাফাত আলী
  • আপডেট সময়: ১১:৫৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর সকাল ১০ উপজেলার ডাক বাংলো মোড়ে অবস্থিত বদ্ধভূমিতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজন সকাল সাড়ে ১০ টায় এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এআলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, জামায়াত ইসলামী বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা শাখার আমীর ওহাব সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রউফ,জাতীয়তাবাদীদল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, ছাত্র প্রতিনিধি মারুফ হোসেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন,সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অপর্ণা চক্রবর্তী, কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ও সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন।আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও আত্মত্যাগ বাঙালি জাতির প্রেরণার উৎস হয়ে আছে।বক্তারা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান চিরস্মরণীয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং বুদ্ধিজীবীদের আদর্শে দেশ গড়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

কালিগঞ্জে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময়: ১১:৫৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫