আজ ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা-২ আসনে নির্বাচনী প্রচারণার পোস্টার–ব্যানার অপসারণের নির্দেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছেন ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ ডিসেম্বর ২০২৫ তারিখের ১৭.০০.০০০০.০৩৪.৩৬.০০৯.২৫-৩৬৩ নং স্মারকের আলোকে তফসিল ঘোষণার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এই প্রেক্ষাপটে প্রার্থী আব্দুর রউফ তার সমর্থক, কর্মী এবং সংশ্লিষ্ট সকলকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা-২ আসনের এলাকায় থাকা পোস্টার, ব্যানার, দেয়াললিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণের নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচারসামগ্রী অপসারণ করা সকলের দায়িত্ব। জনগণের চলাফেরা ও দৈনন্দিন কর্মকাণ্ড যেন কোনোভাবেই ব্যাহত না হয়—সেদিকে বিশেষ নজর রাখার অনুরোধ রইলো।”বাংলাদেশকে সবার আগে উল্লেখ করে তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।”

উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর অনুমোদনবিহীন প্রচারসামগ্রী অপসারণ বাধ্যতামূলক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

সাতক্ষীরা-২ আসনে নির্বাচনী প্রচারণার পোস্টার–ব্যানার অপসারণের নির্দেশ

আপডেট সময়: ০৮:৫২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫