আজ ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে
জুলাইয়ের গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া সাতক্ষীরার তরুণ নারী সংগঠক মোহিনী পারভীন “সমাজ উন্নয়নে অসামান্য অবদান” ক্যাটাগরিতে উপজেলা ও জেলা পর্যায়ে অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। এ বছরের প্রতিপাদ্য ছিল, নারী–কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, উন্নয়ন সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
মোহিনী পারভীন বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এবং একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখপাত্র।
জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের সমন্বয়ের দায়িত্বে ছিলেন মোহিনী। মিছিল, পথসভা, জরুরি সমাবেশ—সব কার্যক্রমেই তিনি ছিলেন সামনের সারিতে। কখনো ব্যানার হাতে স্লোগান, কখনো সংগঠকদের ব্রিফিং, আবার সংঘর্ষের আশঙ্কার মধ্যেও প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া, সব ক্ষেত্রেই ছিল তাঁর দৃঢ় উপস্থিতি।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত

আপডেট সময়: ০৫:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫