আজ ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত মাদার নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণীর ইন্তেকালে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার

শিক্ষার মান উন্নয়নে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের ন্যায্য দাবিতে পাশে থাকবো — আব্দুর রউফ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৭১৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, গণমানুষের প্রাণপ্রিয় ও জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “একটি সমাজের মূলভিত্তি হলো শিক্ষা। ইনশাল্লাহ আমি এমপি নির্বাচিত হলে শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে পাশে থাকবো। শিক্ষকরা অবসরে গেলে যেন খালি হাতে বাড়ি না ফেরেন— সে বিষয়েও উদ্যোগ নেব। শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাই তাদের মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্ত কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মহসিনুল ইসলাম, চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু প্রমুখ। এ ছাড়াও তিনি ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন। সভায় শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা স্থানীয় শিক্ষা ব্যবস্থার সমস্যা, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন। ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ মনোযোগ দিয়ে তাদের মতামত শোনেন এবং শিক্ষার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস দেন। অনুষ্ঠানে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল, ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মী ও বিএনপির কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু অহিদ বাবলু।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত

শিক্ষার মান উন্নয়নে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের ন্যায্য দাবিতে পাশে থাকবো — আব্দুর রউফ

আপডেট সময়: ০৫:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫