আজ ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ পাটকেলঘাটায় জমির বিরোধে হামলার অভিযোগ, আহত ৫ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লিডার্স’র উদ্যোগে শ্যামনগরে ধানবীজ ও জৈবসার বিতরণ

বেসরকারি অলাভজনক ও অরাজনৈতিক উন্নয়নমূলক সংগঠন লিডার্স শ্যামনগর উপজেলার দরিদ্র ও প্রান্তিক ২৫০ জন কৃষকের মধ্যে ধানবীজ ও জৈবসার বিতরণ করেছে। বৃহস্পতিবার কাশিমাড়ী ইউনিয়নে এবং ৪ ও ৫ ডিসেম্বর ঈশ্বরীপুর ইউনিয়নে লিডার্স-এর রেজিলিয়েন্ট ইনস্টিটিউশন ফর স্কেলিং আপ ইমপাওয়ারমেন্ট (রাইজ) প্রোগ্রাম এর আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে যে ধানের বীজ দেওয়া হয় তা হলো ব্রি-৯৯ ও ব্রি-৬৭, যেগুলো লবণসহিষ্ণু জাত হিসেবে উপকূলীয় অঞ্চলে বিশেষ কার্যকর বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুর রহিম (সি.এম.), ঈশ্বরীপুর। সভাপতিত্ব করেন মোছাঃ শামীম, প্রকল্প কর্মকর্তা, রাইজ প্রোগ্রাম, শ্যামনগর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জি. এম. শফিউল আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ঈশ্বরীপুর ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজিব বাসার, উপসহকারী কৃষি কর্মকর্তা, ঈশ্বরীপুর। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

লিডার্স’র উদ্যোগে শ্যামনগরে ধানবীজ ও জৈবসার বিতরণ

আপডেট সময়: ০১:১৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫