আজ ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

শুরু হলো গৌরবময় বিজয়ের মাস

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

আজ ১ ডিসেম্বর, শুরু হলো বিজয়ের মাস—বাঙালির গৌরব, অহংকার ও আত্মমর্যাদার মাস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ মাসেই পূরণ হয় বাঙালির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন।

৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করে বাঙালি জাতি। ব্রিটিশ শাসন শেষে ১৯৪৭ সালে স্বাধীনতা এলেও পূর্ব বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন—সবকিছুর চূড়ান্ত পরিণতি ঘটে ১৯৭১ সালের ডিসেম্বরেই। অগ্নিঝরা মার্চ ছিল স্বাধীনতার জন্মঘণ্টা, যার পূর্ণতা আসে ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে।

ডিসেম্বর শুধু বিজয়ের মাসই নয়; এটি বেদনাবিধুর মাসও। ১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তান—বুদ্ধিজীবীদের হত্যার নৃশংস ঘটনায় জাতি মেধাহীন করার চেষ্টা করা হয়। এরপর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে উদ্ভাসিত হয় স্বাধীন বাংলাদেশ; জন্ম নেয় লাল-সবুজের পতাকা, স্বপ্নের স্বাধীন ভূখণ্ড।

ডিসেম্বর তাই বাঙালির অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা বিজয় ও ত্যাগের মাস।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল

শুরু হলো গৌরবময় বিজয়ের মাস

আপডেট সময়: ০৪:১৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫